© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘এখন খুব নোংরা খেলা খেলছে’, আলভী প্রসঙ্গে তিশা

শেয়ার করুন:
‘এখন খুব নোংরা খেলা খেলছে’, আলভী প্রসঙ্গে তিশা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২০ পিএম | ০৭ মার্চ, ২০২৬
স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর পর প্রথম দিকে শোক আর আবেগের কথা বলেছিলেন অভিনেতা জাহের আলভী। কিন্তু অল্প সময়ের মধ্যেই বদলে গেছে তার বক্তব্যের সুর।

এবার প্রয়াত স্ত্রী ইকরার বিরুদ্ধেই নানা অভিযোগ তুলেছেন তিনি। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

অনেকেই বলছেন, ‘একজন প্রয়াত মানুষের বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।’

শুক্রবার (৬ মার্চ) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে জাহের আলভী দাবি করেন, ‘তার স্ত্রী সিগারেট, গাঁজা ও মদ্যপান করতেন।’ শুধু তা-ই নয়, ইকরার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তোলেন তিনি।

আলভী তার পোস্টে আরো দাবি করেছেন, তিনি থাকা সত্ত্বেও ২০১০ সালে আফরা ইবনাত খান ইকরা অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন।



এমনকি বাসরও করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

নিজের মৃত স্ত্রীকে ঘিরে এমন অভিযোগ তোলার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েছেন জাহের আলভী। নেটিজেনরা পোস্টটি শেয়ার করে নানারকম মন্তব্য করছেন।

এর মধ্যে অভিনেত্রী রিমু রোজা খন্দকারের একটি পোস্ট শেয়ার করে আরেক অভিনেত্রী তাসনুভা তিশা আলভীর উদ্দেশে লিখেন, ‘আমি মনে করি, এখনই সময় এসেছে আলভীর উচিত যিনি আমাদের মাঝে নেই, তার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করা।

তার উচিত সেই নারীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখা, যিনি তার সন্তানের মা।’

এরপর আলভী-তিথির প্রসঙ্গ টেনে তিশা আরো লেখেন, ‘এখন তারা খুব নোংরা খেলা খেলছে। এখনই এটা বন্ধ করা উচিত।’

এমকে/টিএ

মন্তব্য করুন