© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্রুণালের প্রথম প্রেমিক তার কোন স্বভাবের জন্য পালিয়েছিলেন?

শেয়ার করুন:
ম্রুণালের প্রথম প্রেমিক তার কোন স্বভাবের জন্য পালিয়েছিলেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ এএম | ০৮ মার্চ, ২০২৬
চলতি বছরের ফেব্রুয়ারিতে ধানুশ ও ম্রুণাল ঠাকুর-এর প্রেমের গুঞ্জন শিরোনামে আসে। প্রেম দিবসের আগেই শোনা গিয়েছে, তাঁদের বিয়ে হতে পারে, তবেম্রুণাল এ বিষয়টি সাফ করে দিয়েছেন। তিনি নিজেকে ধানুশের অনুরাগী ও বন্ধু হিসেবে দেখলেও প্রেমে সিলমোহর দেননি। তিনি স্বীকার করেছেন, প্রেমে পড়লে তিনি আবেগপ্রবণ হয়ে যান।

ধানুশের সঙ্গে সম্পর্কের আলোচনার মাঝেই ম্রুণাল প্রথম প্রেমিকের প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানান, সেই প্রথম প্রেমিক তাঁকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।ম্রুণাল জানান, সেই প্রেমিক ছিলেন অত্যন্ত গোঁড়া প্রকৃতির। তিনি ম্রুণালের অভিনেত্রী হওয়ার স্বপ্ন ও হঠকারি স্বভাবের সঙ্গে মানিয়ে নিতে পারেননি।ম্রুণাল বলেন, ‘আমার প্রেমিক ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। খুবই গোঁড়া ছিল ও। আমার অভিনেত্রী জীবনের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে গিয়েছিল ওর পক্ষে। আমাকে বলেছিল, ‘তোমার এই জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব নয়। তোমার হঠকারিতার সঙ্গে আমি তাল দিতে পারব না।’ পরবর্তীতে ম্রুণাল মনে করেন, সেই ঘটনা এখন তাঁর জন্য শাপে বরই হয়ে গেছে।



এর আগে ম্রুণালের সম্পর্ক শোনা যায় ছোটপর্দার চিত্রনাট্যকার শরদ কুমার ত্রিপাঠীর সঙ্গে ছিল। তিন থেকে চার বছরের সম্পর্কটি ২০১৭ সালে শেষ হয়।ম্রুণাল সেই সময় হঠকারি জীবন ও স্বপ্নের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও সম্পর্ক ভাঙে। তবে প্রথম প্রেমিকের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, মানসিক যন্ত্রণার সঙ্গে মোকাবিলা করতে হয়েছিল তাঁকে।

প্রেম, আবেগ ও ব্যক্তিগত জীবনের স্বচ্ছভাবে প্রকাশ্যে আসা এই ঘটনার মধ্য দিয়েম্রুণাল ঠাকুরের জীবন ও অনুভূতিগুলো অনুরাগীদের সামনে আরও ঘনিষ্ঠভাবে প্রকাশ পায়।

পিআর/টিকে

মন্তব্য করুন