© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন করে আলোচনায় দুই বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান!

শেয়ার করুন:
নতুন করে আলোচনায় দুই বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ পিএম | ০৮ মার্চ, ২০২৬
বলিউডের দুই বিখ্যাত বিয়ের অনুষ্ঠান সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ২০১৮ সালের বিয়ে এবং অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের ২০২৪ সালের বিয়ে। সাধারণত সেলিব্রিটির বিয়েতে পাপারাজ্জিরা হুলস্থুল ও দীর্ঘক্ষণ অপেক্ষার মধ্যে থাকে। তবে এই দুই বিয়েতে সবকিছুই ছিল শান্ত, সুশৃঙ্খল এবং অভিজ্ঞ ফটোগ্রাফারদের জন্য বিশেষ আপ্যায়ন।

রণবীর ও দীপিকার বিয়ে ইতালির লেক কোমোতে অনুষ্ঠিত হয়, যেখানে প্রথমে কঙ্কনি রীতি, পরে সিন্ধি রীতি অনুযায়ী অনুষ্ঠান হয়। ভারতে ফেরার পর একাধিক জমকালো রিসেপশন হয়। পাপারাজ্জিদের জন্য বিশেষভাবে ব্যবস্থা করা হয়, ভালো খাবার, মিষ্টি এবং পোজের সুবিধা নিশ্চিত করা হয়। পাপারাজ্জি স্নেহকুমার জালা জানিয়েছেন, বিয়ের সব অনুষ্ঠানে মিডিয়াকে ভদ্র ও সম্মানজনকভাবে আপ্যায়ন করা হয়েছিল।



অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েও ছিল দীর্ঘ ও বিলাসবহুল। গুজরাটের জামনগড়ে প্রি-ওয়েডিং অনুষ্ঠান, ইউরোপে ক্রুজ ভ্রমণ এবং মুম্বইয়ে এক সপ্তাহব্যাপী জমকালো অনুষ্ঠান। সাধারণ মানুষকে এক মাস ধরে লঙ্গরের ব্যবস্থা করা হয়। পাপারাজ্জিদের প্রতি পুরো সময়জুড়ে যথেষ্ট সম্মান দেখানো হয়েছিল।

এই দুই বিয়ে প্রমাণ করেছে, সেলিব্রিটির বিয়ে শুধু জমকালো অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, মিডিয়ার প্রতি সম্মান ও সুবিন্যস্ত ব্যবস্থাপনাও হতে পারে।

পিআর/টিকে

মন্তব্য করুন