সুশান্তকে নিয়ে বিস্ফোরক দাবি শেখর কপুরের!
ছবি: সংগৃহীত
০৮:২৮ পিএম | ১০ মার্চ, ২০২৬
বলিউড পরিচালক শেখর কপূর সম্প্রতি তাঁর প্রস্তাবিত ছবি ‘পানি’-কে কেন্দ্র করে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
শেখর কপূরের কথায়, ২০১৪ সালে ‘পানি’ ছবির ঘোষণা করা হয়েছিল। ছবিটি ২০৫০ সালের ভারতে কল্পিত একটি বিষয়কে কেন্দ্র করে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। সুশান্ত সিং রাজপুত এই ছবির চরিত্রের জন্য ছয় মাস ধরে তৎপরভাবে মহড়া করেছেন। কিন্তু প্রযোজনা সংস্থা একদিন সিদ্ধান্ত নেয় যে সুশান্তকে ছবিতে নেওয়া হবে না।
শেখর কপূর বলেন, “সুশান্ত ছবির চরিত্রের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েছিল। ওর মধ্যে কোনো পার্থক্য আমি দেখিনি। অভিনয়ের প্রতি তার নিষ্ঠা দেখার মতো ছিল। ৬ মাস পরও প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে তাকে বাদ দেওয়া হয়। আমি নিজে তখন দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, পরে ‘পানি’ ছবির জন্যই ফিরে আসি।”

তিনি আরও জানান, প্রযোজনা সংস্থার এমন সিদ্ধান্তে কাজ শুরু হওয়া সম্ভব হয়নি। যদিও ‘পানি’ ছবির শুটিং কখনও সম্পূর্ণ হয়নি, সুশান্তের প্রতিভা ও পরিশ্রমের প্রশংসা করেছেন পরিচালক।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতর দেহ উদ্ধার করা হয়। সেই সময়ে শেখর কপূর ছিলেন উত্তরাখণ্ডে। তিনি জানান, মৃত্যুর খবরে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন এবং সুশান্তের মধ্যে অভিনেতার জন্য যে প্রবল আগ্রহ ও নিষ্ঠা ছিল, তা অনন্য ও অনুপ্রেরণামূলক ছিল।
এমকে/টিএ