নতুন লক্ষ্যে ৯.৩৫ মিনিটে আবারও মাঠে নাম,ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৯:৪০ পিএম | ১৩ মার্চ, ২০২৬
সন্ধ্যা সোয়া ৭টায় বৃষ্টিতে বন্ধ হয়েছিল বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় আড়াই ঘণ্টা পর পুনরায় বল মাঠে গড়াতে যাচ্ছে। বৃষ্টি থেমেছে আরও আগেই। তবে মাঠ খেলার উপযোগী করে রাত ৯টা ৩৫ মিনিটে পুনরায় ম্যাচটি শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। একইসঙ্গে কমেছে ম্যাচের দৈর্ঘ্য, ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪৩ রান। অর্থাৎ, বাকি ২৫.৩ ওভারে বাংলাদেশের ২১৬ রান করতে হবে।
এর আগে ৮টা ২০ মিনিট থেকে ওভার কমানো শুরু হয়েছে। অপেক্ষা ছিল বৃষ্টি থামার। নতুন করে খেলার ওভার-লক্ষ্য এবং পাওয়ার প্লেসহ কিছু নিয়মেও পরিবর্তন আসছে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী- ১-৭ ওভার প্রথম পাওয়ার প্লে, ৮-২৬ ওভার দ্বিতীয় পাওয়ার প্লে এবং ২৭-৩২ ওভার তৃতীয় পাওয়ার প্লে হিসেবে গণ্য হবে।

এ ছাড়া মূল ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারতেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের দু’জন বোলার সর্বোচ্চ ৭ ওভার এবং তিন বোলার সর্বোচ্চ ৬ ওভার বল করতে পারবেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান তোলে।
ক্রিজে অপরাজিত রয়েছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। এর আগে সাইফ হাসান ১২, তানজিদ হাসান তামিম ১ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হন।
এসকে/টিকে