© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনেমার সিনেমার গানকে ছাপিয়ে গেল ‘গোলাপী’ নাটকের গান

শেয়ার করুন:
সিনেমার সিনেমার গানকে ছাপিয়ে গেল ‘গোলাপী’ নাটকের গান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ পিএম | ২৭ মার্চ, ২০২৬
ঈদ মানেই বিনোদনের জমজমাট মৌসুম। প্রতি বছর ঈদকে ঘিরে সিনেমার গানেই থাকে দর্শকদের বাড়তি আকর্ষণ। তবে এ বছরের ঈদে চিরচেনা সে চিত্র যেন বদলে গেল। মুক্তিপ্রাপ্ত একাধিক হিট সিনেমার গানকে টপকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘গোলাপী’ নাটকের গান ‘আগুন’।

সিএমভি ব্যানারে নির্মিত ঈদের বিশেষ নাটক ‘গোলাপী’র গান ‘আগুন’ মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটিক নির্মাণ, প্রেমময় কথা, আকর্ষণীয় সুর এবং বিশেষ করে তানজিন তিশার চোখ ধাঁধানো নাচের দৃ্শ্য সব মিলিয়ে ‘আগুন’ যেন এবারের ঈদের সংগীত দুনিয়ায় আলাদা জায়গা করে নিয়েছে।

গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই।



ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা, যেখানে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

গানটির অপ্রত্যাশিত সাফল্যে উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল বলেন, ‘আমরা ‘আগুন’ গানটা আলাদা করে ‘হিট’ করার পরিকল্পনা নিয়ে বানাইনি। গল্পের প্রয়োজন থেকেই গানটি করা। তবে দর্শক যেভাবে গ্রহণ করেছে, সেটা সত্যিই অবাক করার মতো। এখন তো মনে হচ্ছে, গানটা নিজের মতো করেই পথ খুঁজে নিয়েছে।’

উল্লেখ্য, এবারের ঈদে সিনেমার গানগুলো ঈদের আগেই প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে প্রিন্স’র ‘পরী’ ও ‘জ্বালা জ্বালা’, ‘দম’র ‘কোথায় পাব তাহারে’ ও ‘এই মন তোমাকে দিলাম’, ‘প্রেশার কুকার’র ‘বড়াই করে’, ‘বনলতা এক্সপ্রেস’র ‘চাইতেই পারো’ ও ‘উড়াল দেব আকাশে’ এবং ‘রাক্ষস’র ‘শুদ্ধতার প্রেম’, ‘বিলেত রাজা’ ও ‘তুমি ছাড়া’।

পিআর/টিএ

মন্তব্য করুন