© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এই সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়: জাহেদ উর রহমান

শেয়ার করুন:
এই সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়: জাহেদ উর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ পিএম | ০৩ মে, ২০২৬
বর্তমান সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

রবিবার (৩ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত ‘জন আস্থা পুনর্নির্মাণ: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

জাহেদ উর রহমান বলেন, এখানে দাঁড়িয়ে কথা বলা কঠিন। ইফতেখারুজ্জামান শুরুতে বলছিলেন আমি সিভিল সোসাইটির অংশ ছিলাম। ইদানীং এই অনুষ্ঠানগুলোতে এলে মনে হয় ওইটাই ভালো ছিল। কারণ প্রচুর অভিযোগ, প্রচুর সমস্যা। একটা জিনিস ভালো লাগছে। এই সরকারকে সমালোচনা করা যাচ্ছে।

তিনি বলেন, রিয়াজ ভাই (ঢাকা ট্রিবিউন সম্পাদক) যখন সরকারকে বকা দিচ্ছিলেন উনার গলা অনেক চড়ে গেছে। বকার সময় কোনো সেন্সর না করেই বকা দিচ্ছেন। এটা আমাদের প্রতি স্বীকৃতি যে এই সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়। আমরা চাই সেটা অব্যাহত থাকবে।

এসএন  

মন্তব্য করুন