© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেশিনগান লাগানো কয়েকটা নৌকা ছাড়া ইরানের আর কিছু নেই: ট্রাম্প

শেয়ার করুন:
মেশিনগান লাগানো কয়েকটা নৌকা ছাড়া ইরানের আর কিছু নেই: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ০৫ মে, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন তাঁরা। আজ হোয়াইট হাউজের ওভাল অফিসে শিশুদের শারীরিক সক্ষমতা–সংক্রান্ত একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় ইরান যুদ্ধ নিয়ে প্রশ্নে এ কথা বলেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা ওদের খুব বাজেভাবে পরাজিত করেছি। সামনে মেশিনগান লাগানো কিছু ছোট ছোট নৌকা ছাড়া ওদের এখন আর কিছু নেই।’

ইরানের নৌবাহিনী ধ্বংসের প্রসঙ্গ টেনে এর আগেও বেশ কয়েকবার বলা কথাটাই আরেকবার বলেছেন ট্রাম্প, ‘ওদের যত জাহাজ ছিল, তার প্রত্যেকটিই সমুদ্রের তলদেশে ডুবে আছে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্প বলেন, ‘এরা অসুস্থ মানসিকতার মানুষ, আর আমরা কোনোভাবেই এই উন্মাদদের হাতে পারমাণবিক অস্ত্র যেতে দেব না।’

সামগ্রিকভাবে যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এভাবে বলা যায়… আমরা তাদের নাকাল করে দিয়েছি।’

এ সময় ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র একটি ছোট সামরিক সংঘর্ষে জড়িয়েছিল, তবে সেটি কখন বা কোন সংঘর্শের কথা বোঝাচ্ছেন - এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এর আগে গতকাল মার্কিন সেন্টকম দাবি করে, ট্রাম্পের নতুন ‘অপারেশন ফ্রিডম’-এর অংশ হিসেবে হরমুজ প্রণালিতে অন্তত ছয়টি ছোট ইরানি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়াই ‘অপারেশন ফ্রিডম’-এর লক্ষ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

টিজে/টিকে 

মন্তব্য করুন