চীনের সিপিপিসিসি’র চেয়ারম্যানের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
০৪:১৯ পিএম | ০৬ মে, ২০২৬
চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি) এর চেয়ারম্যান ওয়াং হুনিং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান। আজ বুধবার (৬ মে) চীনের রাজধানী বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
এমআর/এসএন