© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিন্নধর্মী চরিত্রেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করতে চান অভিনেত্রী মৌরি মাহদী

শেয়ার করুন:
ভিন্নধর্মী চরিত্রেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করতে চান অভিনেত্রী মৌরি মাহদী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৯ এএম | ১৯ মে, ২০২৬
শৈশবে বেশ দুরন্তপনা ছিলেন। ছোট বেলায় ছেলেদের সঙ্গে মারামারি করেই কেটেছে অনেকটা সময়। কিন্তু হঠাৎ করে চিন্তাধারায় বদল আসে তার। সাজতে শুরু করেন। ইচ্ছে হয় নায়িকা হওয়ার। একপর্যায়ে অভিনয়ের প্রতি নিজের টান বুঝতে পারেন দিনাজপুরের মেয়ে মৌরী মাহদী। আর শৈশবে কথায় কথায় কেঁদে ফেলা কিংবা নাটকীয় ভঙ্গিতে কথা বলার অভ্যাসই তাকে এগিয়ে এনেছে অভিনয়ের দিকে।

এ তরুণী এখন অভিনয় জগতে পদচারণা করে বেড়াচ্ছেন। কয়েকটি কাজও করেছেন। তবে এই অভিনয় জগতে আসার পেছনে তার অনুপ্রেরণা ছিল মা। মৌরী বলেন, আম্মুই সবসময় বলতেন, তোর তো নাটক-সিনেমায় থাকা উচিত। সেই কথাই আমার একমাত্র অনুপ্রেরণা।

ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এল.এল.এম সম্পন্ন করা মৌরী প্রথম আলোচনায় আসেন ২০১৯ সালের মিসেস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে তিনি সেরা ৬-এর মধ্যে জায়গা করে নেন। এরপর ধীরে ধীরে ফটোশুট, টিভিসি ও ওভিসির মাধ্যমে গড়ে তোলেন নিজেকে।



২০২২ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘বীরাঙ্গনা ৭১’। এবার তিনি আসছেন নতুন সিনেমা ‘বিশ্বাস করেন ভাই’–এ, যা পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। এতে তিনি অভিনয় করেছেন ‘দীপা’ চরিত্রে। কালো টাকা সাদা করার রাজনৈতিক চক্রের গল্পে দীপা একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় হাজির হবেন। সিনেমাটি ইতোমধ্যে ঢাকা ফ্লিম ফেস্টিভালে মুক্তি পেয়েছে, যা এখন হলে মুক্তির অপেক্ষায়।

সিনেমায় কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে মৌরী বলেন, আমি চ্যালেঞ্জিং সব চরিত্রের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিতে চাই। ভবিষ্যতে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করাই আমার লক্ষ্য।

বিভিন্ন টিভিসি-ওভিসিসহ শোবিজে কয়েক বছর কাজ করলেও বাংলা গানের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবরের সঙ্গে বিশেষ দুটি কাজে তার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল বলেও জানিয়েছেন মৌরি। এর মধ্যে একটিতে ছিল আসিফ আকবর ও ভারতীয় বাংলার জনপ্রিয় শিল্পী সাধনা সারগাম।

এসকে/টিএ

মন্তব্য করুন