সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সাপ
ছবি: সংগৃহীত
১১:৩৩ এএম | ১৯ মে, ২০২৬
মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত অভিনেতা সালমান খান-এর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ঘিরে ফের চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে আবাসন চত্বরের নিচে একটি সাপ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নিরাপত্তারক্ষী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে আবাসনের নিচের অংশে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা প্রথম সাপটিকে দেখতে পান। মুহূর্তেই বিষয়টি জানানো হয় বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান একজন পেশাদার সাপ উদ্ধারকারী, যিনি অত্যন্ত সাবধানে সাপটিকে নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, সাপটিকে কোনো ক্ষতি না করেই উদ্ধার করা হয় এবং পরে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের ধারণা, এটি বিষহীন প্রজাতির সাপ ছিল। তবে কীভাবে সাপটি আবাসনের ভেতরে প্রবেশ করল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি ঘিরে কিছু সময়ের জন্য আবাসন এলাকায় আতঙ্ক তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। নিরাপত্তার দিক থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, এর আগেও সালমানের পনভেল ফার্মহাউসে সাপের কামড়ের ঘটনা ঘটেছিল, যা নিয়ে সেই সময়ও ব্যাপক আলোচনা হয়েছিল। এবার মুম্বাইয়ের বাসভবনে একই ধরনের ঘটনা ফের সামনে আসায় নতুন করে চর্চা শুরু হয়েছে।
এদিকে কাজের দিক থেকে ব্যস্ত রয়েছেন সলমান। সাম্প্রতিক সময়ে তিনি একাধিক বড় প্রজেক্ট ও ক্যামিও চরিত্রে কাজ করেছেন এবং নতুন ছবির শুটিংও চলছে বলে জানা গেছে।
পিআর/এসএন