© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাহ্নবী কাপুরকে কেন ‘ছুপা রুস্তম’ বললেন রাম চরণ?

শেয়ার করুন:
জাহ্নবী কাপুরকে কেন ‘ছুপা রুস্তম’ বললেন রাম চরণ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৯ পিএম | ১৯ মে, ২০২৬
দক্ষিণী সুপারস্টার রাম চরণ-এর নতুন ছবি ‘পেড্ডি’ ঘিরে দর্শকদের উত্তেজনা আগেই ছিল। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিলেন অভিনেতা নিজেই। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুর-এর প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। শুধু প্রশংসাই নয়, জাহ্নবীকে ‘ছুপা রুস্তম’ বলেও উল্লেখ করেন রাম চরণ।

অনুষ্ঠানে অভিনেতা জানান, ‘পেড্ডি’ ছবিতে জাহ্নবীকে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে। এর আগে তাঁকে এমনভাবে কখনও পর্দায় তুলে ধরা হয়নি বলেও দাবি করেন তিনি। ছবিতে অভিনেত্রীর অভিনয় ও প্রস্তুতি তাঁকে মুগ্ধ করেছে বলে জানান রাম চরণ।



একটি গানের দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে অভিনেতা বলেন, টানা প্রায় ৮৫ দিন ধরে শুটিং চলছিল। সেই ক্লান্তির মধ্যেও জাহ্নবী যেভাবে নিজেকে প্রস্তুত করেছেন, তা সত্যিই অবাক করার মতো। রাম চরণের কথায়, গানটির জন্য প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময়ও পাননি জাহ্নবী। কিন্তু শুটিংয়ে এসে প্রত্যাশার থেকেও অনেক ভালো কাজ করেছেন তিনি।

জাহ্নবীর পরিশ্রম ও একাগ্রতার কথাও আলাদা করে উল্লেখ করেন অভিনেতা। তাঁর দাবি, মুম্বইয়ে চুপিসারে অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছিলেন জাহ্নবী। কাউকে না জানিয়েই নিজেকে আরও দক্ষ করে তোলার চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। রাম চরণের ভাষায়, এত পরিশ্রমী মানুষ তিনি খুব কমই দেখেছেন।

ছবির প্রসঙ্গ টানতে গিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন অভিনেতা। তিনি মনে করিয়ে দেন, অতীতে তাঁর বাবা এবং জাহ্নবীর মা শ্রীদেবী একসঙ্গে কাজ করেছিলেন। সেই স্মৃতির ধারাবাহিকতায় এবার বড়পর্দায় দেখা যাবে রাম চরণ ও জাহ্নবীর জুটিকে। দর্শকদের এই নতুন জুটি ভালো লাগবে বলেই আশাবাদী তিনি।

ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে কৌতূহল বেড়েছে অনুরাগীদের মধ্যে। বিশেষ করে রাম চরণ ও জাহ্নবীর রসায়ন এখন আলোচনার কেন্দ্রে।

পিআর/এসএন

মন্তব্য করুন