© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমানকে নিয়ে কেন উদ্বেগে রয়েছেন অভিনেতার মা সালমা!

শেয়ার করুন:
সালমানকে নিয়ে কেন উদ্বেগে রয়েছেন অভিনেতার মা সালমা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৫ পিএম | ১৯ মে, ২০২৬
সমাজমাধ্যমে একটি পোস্ট ঘিরে আচমকাই উদ্বেগ ছড়িয়ে পড়েছিল অভিনেতা সালমান খানকে নিয়ে। অন্ধকার ঘরে একা বসে থাকা ছবি এবং একাকিত্ব নিয়ে লেখা বার্তা দেখে চিন্তায় পড়ে যান অনুরাগীরা। শুধু ভক্তরাই নন, অভিনেতার মা সালমা খান-ও নাকি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ছেলেকে নিয়ে।

সম্প্রতি সমাজমাধ্যমে নিজের একটি ছবি ভাগ করেছিলেন সালমান। সেখানে দেখা যায়, অন্ধকার ঘরে বসে রয়েছেন তিনি। খালি গায়ে ধরা পড়েছে তাঁর বলিষ্ঠ শরীর। তবে ছবির চেয়েও বেশি চর্চা শুরু হয় তার সঙ্গে লেখা বার্তা ঘিরে। অভিনেতা লিখেছিলেন, জীবনে দু’ভাবে থাকা যায় একা থাকা অথবা একাকিত্বে ভোগা। আর মানুষকেই ঠিক করতে হয়, কোন পথ বেছে নিয়ে সে বাঁচতে চায়।



এই পোস্ট দেখেই অনেকে মনে করতে শুরু করেন, হয়তো মানসিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেতা। সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা। এরপরই বিষয়টি নিয়ে দীর্ঘ বিবৃতি দেন সলমন।

অভিনেতা স্পষ্ট জানান, তিনি নিজের ব্যক্তিগত একাকিত্বের কথা বলেননি। বরং মাঝে মাঝে নিজের জন্য কিছুটা নির্জন সময় কাটানোর প্রয়োজন অনুভব করেন তিনি। তাঁর কথায়, এত বড় পরিবার, অসংখ্য বন্ধু এবং অনুরাগীদের ভালোবাসা নিয়ে তিনি কখনও একা হতে পারেন না।

সালমান আরও জানান, তাঁর মা-ও চিন্তা করে জানতে চেয়েছিলেন, কী হয়েছে তাঁর। তবে অভিনেতা সবাইকে আশ্বস্ত করে বলেছেন, চিন্তার কোনও কারণ নেই। শুধু ব্যস্ততার মাঝখানে কিছুটা নিজের সময় কাটাতে চেয়েছিলেন তিনি।

এই ব্যাখ্যার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা। এখন তাঁরা অপেক্ষা করছেন অভিনেতার নতুন ছবি ‘মাতৃভূমি’-র জন্য, যা চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পিআর/এসএন

মন্তব্য করুন