© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেবে ইরান: আরাগচি

শেয়ার করুন:
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেবে ইরান: আরাগচি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৪ এএম | ০২ জুলাই, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা’ স্মারকের শর্তাবলি অত্যন্ত স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা সেই নির্দেশ না মানে, তাহলে ইরান তাদের উপযুক্ত জবাব দেবে।’ ইরানের শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন, ‘আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।’

এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রসঙ্গ টেনে বলেন, ‘মৃত্যু অবধারিত’। কাৎজের এই বক্তব্যকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন আরাগচি।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরআই/টিকে

মন্তব্য করুন