© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসিম আজহারের কনসার্টে হানিয়া আমির, ফের প্রেমের গুঞ্জন

শেয়ার করুন:
আসিম আজহারের কনসার্টে হানিয়া আমির, ফের প্রেমের গুঞ্জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩০ পিএম | ২৯ জুলাই, ২০২৬
অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহারের প্রেমের গুঞ্জন যেন আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। শনিবার (২৫ জুলাই) রাতে করাচিতে আয়োজিত আসিম আজহারের কনসার্টে দর্শকসারিতে দেখা গেছে হানিয়াকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কনসার্ট চলাকালে তাকে আসিমের গান উপভোগ করতে, মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে এবং আশপাশের দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় জোর আলোচনা।

অনেকের প্রশ্ন, তবে কি পুরোনো সম্পর্ক আবারও নতুন করে জোড়া লাগছে? যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি হানিয়া বা আসিম। তারা কেউই সম্পর্কের গুঞ্জন স্বীকার কিংবা অস্বীকার করেননি।



এটি অবশ্য প্রথমবার নয়। এর আগেও আসিম আজহারের একাধিক কনসার্টে দেখা গেছে হানিয়া আমিরকে। প্রতিবারই তাদের একসঙ্গে উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে।

হানিয়া ও আসিমের সম্পর্কের শুরু ২০১৮ সালের দিকে। ২০১৯ সালে দুজনই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তবে ২০২০ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। এরপর দুজনকে আলাদা পথেই দেখা গেলেও সাম্প্রতিক কনসার্টে হানিয়ার উপস্থিতি পুরোনো প্রেমের গুঞ্জন আবারও উসকে দিয়েছে।

তবে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না আসা পর্যন্ত বিষয়টি কেবলই গুঞ্জন বলেই বিবেচিত হচ্ছে।

কেএন/এসএন

মন্তব্য করুন