© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা আক্রান্ত নেইমার

শেয়ার করুন:
করোনা আক্রান্ত নেইমার
sports-desk
০৮:৩৫ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২০

পিএসজির অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের করোনায় আক্রান্ত হওয়ার কথা আগেই জানিয়েছিল ফরাসি সংবাদমাধ্যম। ইবিজার সমুদ্রসৈকতে তাদের সঙ্গে সময় কাটিয়েছিলেন নেইমার। ফেরার পর থেকেই তারও করোনা সংক্রমণ নিয়ে আশঙ্কা করা হচ্ছিল। অবশেষে সত্যি হলো দুঃসংবাদটি।

বুধবার ফরাসি ক্রীড়াদৈনিক লে’কিপ জানিয়েছে, পিএসজির তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেইমার।

নেইমারের সময়টা খারাপই যাচ্ছে। পিএসজিকে স্বপ্নের চ্যাম্পিয়নস লিগটা জেতাতে পারেননি। গত মৌসুমের শেষটা হয়েছে হতাশায়। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে পিএসজিকে হেরে যেতে দেখেছেন নেইমার। এর মধ্যেই করোনা আক্রান্ত হওয়ার দুঃসংবাদটি এলো।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন