© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপিএলের শেষ দুই আসরে বিসিবি’র ক্ষতি ৪০ কোটি

শেয়ার করুন:
বিপিএলের শেষ দুই আসরে বিসিবি’র ক্ষতি ৪০ কোটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ পিএম | ২০ আগস্ট, ২০২৬
তামিম ইকবাল বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কেননা আগামী আসরের বিপিএল অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে এতদিন ছিল দোলাচল। তবে আজ বৃহস্পতিবার তামিম ইকবাল পরিষ্কার করে দিয়েছেন- এ বছর হচ্ছে না বিপিএল।

জোড়াতালির বিপিএল হচ্ছে না এবার। এছাড়া তামিম বলছিলেন গেল দুই বছরে বিসিবির ক্ষতির পরিমাণ, ‘বিপিএলের শেষ দুই আসরে ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বিসিবি’র। তাই যে টুর্নামেন্টে আমার ২০ কোটি টাকা ক্ষতি হবে, সেই টুর্নামেন্ট আমার প্রায়ারোটি লিস্টে নাই এই মুহূর্তে।’

মূলত সঠিকভাবে বিপিএল আয়োজন করতে চান তামিম। অন্যথায় বিপিএলই আয়োজন করবেন না জানিয়ে তামিম বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি বিপিএল খুবই ভালো প্রোডাক্ট। বিপিএল নিয়ে প্রচুর আগ্রহ আছে, মানুষ খেলা দেখতে আসে। বিপিএল সঠিকভাবে আয়োজন করলে আগ্রহটা আরও বাড়ানো সম্ভব। এজন্য যদি ১২, ১৮, ২৪ মাসও সময় লাগে লাগুক। আয়োজন করলে ঠিকঠাকভাবে করব। তা না হলে আমি এটা করব না।’

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসার সম্ভাবনা নিয়ে তামিম বলেন, ‘আমাদের দেশের নিয়মকানুন, দেশের পলিসি তাদের পক্ষে যায় কি না ওই জিনিসগুলো বসে আমাদের ক্লিয়ার ধারণা পেতে হবে। আমরা অ্যাপ্রোচ করতে পারি, কিন্তু কোনো একটা পলিসির কারণে যদি সম্ভব না হয়, তাহলে এটা হবে না।’

এসএন 

মন্তব্য করুন