© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন অভিনেত্রী কৃতি স্যানন

শেয়ার করুন:
বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন অভিনেত্রী কৃতি স্যানন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৭ পিএম | ২৪ আগস্ট, ২০২৬
সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। রক্ষাবন্ধনের (রাখী) প্রেক্ষাপটে নির্মিত সে বিজ্ঞাপনচিত্র জুয়েলারি ব্র্যান্ডের। কিন্তু প্রচারে আসার পর থেকে বিতর্ক চলছে কৃতির পোশাক নিয়ে। রক্ষাবন্ধনের মতো ধর্মীয় উৎসবের বিজ্ঞাপনচিত্রে খোলামেলা পোশাক পরে অভিনয়ের অভিযোগ তুলছেন অনেকে।



তবে এই বিতর্ক-সমালোচনায় কান দিচ্ছেন না কৃতি। বিতর্কের মধ্যে তিনি সামনে আনলেন প্রেমের মুহূর্ত। কবীর বাহিয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। অনেক দিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন চলমান। যদিও বিষয়টি নিয়ে কখনো স্পষ্ট মন্তব্য করেননি অভিনেত্রী।

ইনস্টাগ্রামের ওই পোস্টে বেশ কয়েকটি ছবি দিয়েছেন কৃতি। কোনো ছবিতে তিনি একা, কোনোটাতে বোন নুপুর স্যাননের সঙ্গে, আর একটিতে সঙ্গে আছেন কবীর। ধারণা করা হচ্ছে, কোথাও অবকাশ যাপনে গিয়ে ছবিগুলো তুলেছেন তারা।



ক্যাপশনে কৃতি লিখেছেন, ‘কিছু স্মৃতি ক্যামেরাবন্দী করলাম; আর অনেক মুহূর্ত বেঁচে নিলাম।’ এই পোস্টের মাধ্যমে কৃতি যেন বুঝিয়ে দিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা-বিতর্ক নিয়ে তিনি মোটেও ভাবিত নন। বরং নিজের মতো জীবন যাপনেই ব্যস্ত রয়েছেন তিনি।

উল্লেখ্য, ওই জুয়েলারির বিজ্ঞাপনচিত্রে কৃতির পরনে ছিল আইভরি রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপের মতো একটি শ্রাগ এবং ড্রেপ করা স্কার্ট। উৎসবকে আধুনিকভাবে তুলে ধরার লক্ষ্যেই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছিল। তবে সাধারণ দর্শক তা স্বাভাবিকভাবে নেয়নি।

এদিকে ১৪ আগস্ট ওটিটিতে এসেছে কৃতি অভিনীত ‘ককটেল ২’। এই সিনেমা নিয়েও বিপুল সমালোচনা চলছে। অধিকাংশ দর্শক বলছেন, সিনেমাটি দেখা মানে ‘সময় অপচয়’। এতে কৃতির সঙ্গে আছেন শহিদ কাপুর ও রাশমিকা মানদানা।

এমআর/টিএ  

মন্তব্য করুন