© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গরম ভাতের সঙ্গে ‘গোপাল ভাঁড়’, কেন এত প্রিয়?

শেয়ার করুন:
গরম ভাতের সঙ্গে ‘গোপাল ভাঁড়’, কেন এত প্রিয়?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ পিএম | ২৪ আগস্ট, ২০২৬
গরম ভাতের সঙ্গে মাছের ঝোল, ডাল কিংবা ভর্তা। আর পাশে মোবাইল ফোনে চলছে ‘গোপাল ভাঁড়’। গল্প দেখতে দেখতে কখন যে খাবারের প্লেট খালি হয়ে যায়, অনেকেই তা টের পান না। বাঙালির কাছে তাই ভাত আর ‘গোপাল ভাঁড়’ যেন একে অন্যের পরিপূরক।

একসময় খাবারের টেবিলে গল্প, আড্ডা আর হাসি ঠাট্টায় সময় কাটত। এখন সেই জায়গা অনেকটাই নিয়েছে মোবাইলের পর্দা। সহজ হাস্যরস, বুদ্ধিদীপ্ত কাণ্ডকারখানা ও ছোট ছোট গল্পের কারণে খাবারের সময় ‘গোপাল ভাঁড়’ দেখার অভ্যাস তৈরি হয়েছে অনেকের।



নিয়ল বলেন, ‘আমি এখনও গোপাল ভাঁড় না দেখে তিন বেলার খাবারই খেতে পারি না।’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লাবিবাও বলেন, ‘আমার বয়স যতই হোক, আমি কোনো দিন গোপাল ভাঁড় দেখা ছাড়ব না।’

শীতের দিনে গরম খাবার আর কম্বলের সঙ্গে গোপালের গল্প যেন বাড়তি আনন্দ যোগ করে। তবে নিয়মিত খাওয়ার সময় পর্দায় চোখ রাখলে খাবারের প্রতি মনোযোগ কমে যেতে পারে। তাই বিনোদনের পাশাপাশি খাবারের পরিমাণ ও অভ্যাসের দিকেও সচেতন থাকা জরুরি।

এমআর/টিএ  

মন্তব্য করুন