হরমুজ বন্ধের ফলে উন্নয়নশীল দেশের ঋণ সমস্যা আরও বাড়ছে: আইএমএফ প্রধান
ছবি: সংগৃহীত
০১:১৯ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
হরমুজ বন্ধের প্রভাবে উন্নয়নশীল দেশগুলোর ঋণ সমস্যা আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত জি-২০ বৈঠকের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে ঋণের খরচ বাড়ছে এবং উন্নয়নশীল দেশগুলোর ঋণ সংক্রান্ত অগ্রগতি হুমকির মুখে পড়ছে। এখনও বন্ধ থাকা প্রণালী থেকে সৃষ্ট মুদ্রাস্ফীতির চাপ এবং ক্রমবর্ধমান সামগ্রিক ঋণের পরিমাণ বন্ডের ইল্ড বৃদ্ধির অন্যতম কারণ।
তিনি আরও বলেন, এটি শুধু নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলোর সমস্যা নয়। উন্নত অর্থনীতিগুলোতে উচ্চ ঋণের মাত্রা এবং অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতির কারণে নিম্ন-আয়ের জনগোষ্ঠী, উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিসহ সকলের জন্যই ঋণ পরিশোধের খরচ বেড়ে যেতে পারে।
আরআই/টিএ