© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ব্যাচেলর ফ্ল্যাটে এন্ট্রি নিলেন আ খ ম হাসান

শেয়ার করুন:
এবার ব্যাচেলর ফ্ল্যাটে এন্ট্রি নিলেন আ খ ম হাসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
একের পর এক চমক দিচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। নতুন এই সিজনে নেহাল, আরেফিন ফিরে এসেছে। আরও যুক্ত হয়েছেন স্পর্শিয়া, সুনেরা, রাফসান। এবার ব্যাচেলর ফ্ল্যাটে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।

তার চরিত্রের নাম ইংলিশ লেবু। মজার এই চরিত্রের মাধ্যমে চ্যাপ্টার ১৫-তে দেখা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গ অ্যাপে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১৫। নতুন চ্যাপ্টারে আ খ ম হাসানের উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি চমক হয়ে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিনয় সিজন ৫-এর গল্পে আরও হাস্যরস যোগ করবে।

ইংলিশ লেবুর পাশাপাশি ‘কাজী ভাই’ নামে আরেকটি চরিত্রও যুক্ত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করছেন রাশেদ মামুন অপু। ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলা ও হাস্যরসের মধ্যে নতুন দুই চরিত্রের উপস্থিতি গল্পে কী ধরনের টুইস্ট আনে, সেটিই এখন দেখার বিষয়।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), পলাশ (কাবিলা), তৌসিফ (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)। আরও রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

বঙ্গের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায় এবং ইউটিউবে বুম ফিল্মসের চ্যানেলে। পরিচালনার পাশাপাশি সিরিয়ালটি প্রযোজনা করছেন কাজল আরেফিন অমি।

এমআই/এসএন

মন্তব্য করুন