© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার

শেয়ার করুন:
দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৬:৪৬ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে একটি পুরাতন প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

এ সময় গাঁজা বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬ নম্বরের সিলভার রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে গাড়ির চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে, মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এই গাঁজা উদ্ধার হয়েছে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের বলেন, ‘একটি পুরাতন সিলভার রঙের প্রাইভেটকার চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। চালক গাড়িটি থামিয়ে দ্রুত নেমে দৌড়ে কৌশলে পালিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘প্রাইভেটকারটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

এসএন 

মন্তব্য করুন