© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৭ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের জন্য জরুরি এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বৈত নাগরিকত্বধারী মার্কিনিদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে প্রস্থানের ক্ষেত্রে অবশ্যই মার্কিন পাসপোর্ট ব্যবহার করতে হবে। এই নিয়ম শিশুদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

সোমবার (৫ অক্টোবর) নিউজিল্যান্ডে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা গেছে এ তথ্য।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বৈত নাগরিকত্বধারী মার্কিনিরা ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশনের (ইএসটিএ) জন্য আবেদনের ক্ষেত্রে তাদের বিদেশি পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রায়শই দ্বৈত নাগরিকত্বধারীদের ইএসটিএ আবেদন প্রত্যাখ্যান বা বাতিল করে থাকে।

কেউ যদি বিদেশে বসবাসকারী কোনো মার্কিন নাগরিক হন এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে অবশ্যই তাকে একটি বৈধ মার্কিন পাসপোর্ট সঙ্গে রাখতে হবে। এক্ষেত্রে মার্কিন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকলে বা শীঘ্রই শেষ হতে চললে ভ্রমণের আগেই তা নবায়ন করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

সাধারণত, কোনো বিদেশি দেশে প্রবেশের তারিখ থেকে পাসপোর্টের মেয়াদ অন্তত আরও ছয় মাস থাকা আবশ্যক।

আরআই/টিএ

মন্তব্য করুন