© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই দিনেই কোটি ভিউ অপূর্ব ও নীহার নাটকে

শেয়ার করুন:
দুই দিনেই কোটি ভিউ  অপূর্ব ও নীহার নাটকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৪ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬
দুদিন আগে ইউটিউবে সিএমভির চ্যানেলে এসেছে জাকারিয়া সৌখিনের নাটক ‘ভালো আছো তো?’। এর মধ্যেই ইউটিউবে নাটকটির ভিউ ছাড়িয়েছে ১ কোটি। লক্ষাধিক লাইক আর হাজার হাজার মন্তব্য। বোঝাই যাচ্ছে, দর্শকের বিপুল সাড়া পাচ্ছে এটি।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। তারা এর আগে ‘মন দুয়ারি’, ‌‘মায়াপাখি’ নাটক করেছেন। সেগুলোও অনেক জনপ্রিয়তা পেয়েছিল।

কিন্তু নতুন নাটকটি এত বেশি সাড়া পাচ্ছে কেন? কী আছে এই ‘ভালো আছো তো?’ নাটকে? ইউটিউবে নাটকটির নিচে অধিকাংশ মন্তব্যই ইতিবাচক। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নাটক-সিনেমার পেইজ ও গ্রুপে আলোচনা হচ্ছে এ নাটক নিয়ে।

চমক দিয়ে গল্পের শুরু, এরপর ধীরে ধীরে ঘটনার গভীরে প্রবেশ, সাবলীল সংলাপ, আবেগীয় উপস্থাপন, দৃশ্যায়নে মুন্সিয়ানা, ব্যতিক্রমী শেষ দৃশ্য, সব মিলিয়ে দর্শককে একটি ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে ‘ভালো আছো তো?’ নাটকটি। সে কারণেই এটি সবাই দেখছে ও পছন্দ করছে।

এ বিষয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘সবসময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছি। কাজের স্বীকৃতি ও প্রাপ্তিতে আনন্দ হয়। এই প্রাপ্তি আমার একার নয়। প্রযোজক, শিল্পী, দর্শক ও আমার টিমকে অভিনন্দন জানাই।’

সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‌‍‍‘এই সাফল্যে দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ। অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ পুরো টিমকে অভিনন্দন। সিএমভি সবসময় দর্শকচাহিদার কথা মাথায় রেখে রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরি করছে। এমন প্রাপ্তি পরবর্তী কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়।’

নাটকটিতে অপূর্ব-নীহা জুটির সঙ্গে আরও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক, প্রান্ত প্রমুখ। আহমেদ রিজভীর কথায় সাজিদ সরকারের সুর-সংগীতে নাটকের একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’তে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।

এসএ/টিএ



মন্তব্য করুন