© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতালির পার্লামেন্টে সাইবার হামলা, বাদ যায়নি মেলোনির ইমেইলও

শেয়ার করুন:
ইতালির পার্লামেন্টে সাইবার হামলা, বাদ যায়নি মেলোনির ইমেইলও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬
ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের কম্পিউটার সিস্টেমে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। এতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ কয়েকজন আইনপ্রণেতার ইমেইল অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মঙ্গলবার (২৭ অক্টোবর) জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আনসা।

হামলায় নিম্নকক্ষের পুরো কম্পিউটার ব্যবস্থা আক্রান্ত হলেও প্রযুক্তিবিদরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর পালাজ্জো চিগির সূত্র জানায়, যে ইমেইল অ্যাকাউন্টটি আক্রান্ত হয়েছে, সেটি মেলোনি সরকারি কাজে ব্যবহার করেন না। 

পার্লামেন্টের নিম্নকক্ষের সূত্রগুলো বলছে, ঘটনাটিকে জরুরি নিরাপত্তা পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে না। এ ধরনের সাইবার হামলা প্রায় প্রতিদিনই ঘটে থাকে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কম্পিউটার সিস্টেমের কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে, যা স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ।

সূত্রগুলো আরও জানায়, সম্প্রতি এ ধরনের হামলা এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থার ওপর চাপ বেড়েছে বলে মনে হচ্ছে। ইতালির পাশাপাশি ইউরোপীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানও একই ধরনের হামলার মুখে পড়ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমআর/টিএ  

মন্তব্য করুন