© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লিটন না থাকায় জিম্বাবুয়ে সিরিজে দলে সুযোগ পেতে পারেন যে ক্রিকেটার

শেয়ার করুন:
লিটন না থাকায় জিম্বাবুয়ে সিরিজে দলে সুযোগ পেতে পারেন যে ক্রিকেটার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ এএম | ৩১ মার্চ, ২০২৫

এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন এই টেস্ট সিরিজে দেখা যাবে না লিটন দাসকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়ায় লিটনকে পুরো আসরের জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি।যার কারণে টেস্ট সিরিজে তাকে দেখা যাবে না।

লিটন না থাকায় আসন্ন সিরিজে মাহিদুল ইসলাম অঙ্কন সুযোগ পেতে পারেন।


গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল এই ক্রিকেটারের। তবে প্রথম টেস্টে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। জিম্বাবুয়ে সিরিজে লিটন না থাকায় উইকেটকিপার ব্যাটার হিসেবে দেখা যেতে পারে অঙ্কনকে।

সবশেষ বিপিএল ও চলমান ডিপিএল সবখানে রানের মধ্যে আছেন এই উইকেটকিপার ব্যাটার।

জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে এই সিরিজ তার জন্য হতে পারে বেশ গুরুত্বপূর্ণ।
দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

এর আগে ১১ এপ্রিল সিলেটে শুরু হবে টেস্ট সিরিজের ক্যাম্প, যেখানে উপস্থিত থাকবেন দলে থাকা ক্রিকেটাররা।

ঈদের পরপরই ঘোষণা হতে পারে টেস্ট সিরিজের দল।
টিএ/

মন্তব্য করুন