© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৮ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ

শেয়ার করুন:
১৮ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৮ পিএম | ০১ এপ্রিল, ২০২৫
দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৬ সালের আগস্ট মাসে আয়োজিত হবে এই সিরিজ। টেস্ট দলের ১৪ মাসের সূচি প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের আনুমানিক সময় প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০০৮ সালে তিন ওয়ানডের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ দল।

২০২৬ সালের আগস্ট থেকে শুরু করে পরের ১৪ মাস ঘরে বাইরে বেশ কিছু টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। শুরুটা হবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এফটিপিতে (ফিউচার ট্যুর প্রোগ্রামস) ২০২৭ সালের মার্চে এই সিরিজের দিনক্ষণ ঠিক করা থাকলেও তা এগিয়ে ২০২৬ সালের আগস্টে আয়োজন করা হবে।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল সর্বশেষ ২০০৮ সালে। সেবার মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলেছিল বাংলাদেশ, হেরেছিল ৩-০ ব্যবধানে। পাক্কা ১৮ বছর পর আবারও অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগাররা।

১৪ মাসে অজিদের বেশ ব্যস্ত টেস্ট সূচি আছে। বাংলাদেশ সিরিজ শেষ দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্ট খেলবে অজিরা। আফ্রিকা সফর শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ। এরপর ২০২৭ সালের জানুয়ারি মাসে বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে অজিরা।

ভারত থেকে দেশে ফিরে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট আছে অস্ট্রেলিয়ার। ২০২৭ সালের মাঝামাঝি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে, ফাইনালে উঠতে পারলে সেখানেও খেলতে হবে অজিদেরকে। ফাইনালের পর আছে অ্যাশেজের পাঁচ টেস্টের সিরিজ, ইংল্যান্ডের মাটিতে।

এসএন 

মন্তব্য করুন