আইপিএলে কবে ফিরবেন বুমরাহ
ছবি: সংগৃহীত
০৭:৩৮ পিএম | ০৪ এপ্রিল, ২০২৫
প্রথম দুই ম্যাচে হারের পর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম জয় পায় মুম্বাই ইন্ডিয়ানস। আজ আবার লখনউ সুপার জায়ান্ডের বিপক্ষে নামছে মুম্বাই। এই ম্যাচেও দলটি পাচ্ছে না দলটির অন্যতম বড় তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকে।
লখনৌর পর মুম্বাই ইন্ডিয়ান্সের পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও তার খেলা নিয়ে রয়েছে সংশয়।তবে মুম্বাইয়ের সমর্থকদের মনে প্রশ্ন, কবে ফিরবেন বুমরাহ।
তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, তারা জেনেছে যে, মাঠে ফেরার খুব কাছাকাছি আছেন ভারতীয় এই ফাস্ট বোলার।
ক্রিকইনফো তাদের খবরে বলেছে, সাম্প্রতিক সময়ে বুমরাহ তার বোলিং ‘ওয়ার্কলোড’ বাড়িয়েছেন এবং ফিটনেস পরীক্ষার চূড়ান্ত রাউন্ডে অংশ নেওয়ার কাছাকাছি পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে। বিসিসিআইয়ের চিকিৎসক দলের থেকে সবুজ সংকেত পাওয়ার পরই তিনি মুম্বাই দলে যোগ দিতে এবং আইপিএলে খেলতে পারবেন।
ইংল্যান্ডের বিপক্ষে ভারত পাঁচ টেস্টের সিরিজ শুরু করবে ২৮ জুন। এর আগে বুমরাকে মাঠে ফেরাতে চাইবে বিসিসিআই। তবে বুমরাহ নিজেও সতর্ক রয়েছেন এবং মাঠে ফেরার আগে তিনি পুরোপুরি ফিট কি না, তা নিশ্চিত হতে চাইছেন।
শুক্রবার লখনৌর বিপক্ষে লড়াইয়ের পর আগামী সোমবার বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই।তারপর ১৩ এপ্রিল তারা খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।
এমআর/টিএ