© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবসরে হলে গিয়ে সিনেমা দেখলেন ক্রিকেটার নাফিস ইকবাল-মিরাজরা

শেয়ার করুন:
অবসরে হলে গিয়ে সিনেমা দেখলেন ক্রিকেটার নাফিস ইকবাল-মিরাজরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ পিএম | ১৬ এপ্রিল, ২০২৫
এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। তবে দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর’। মুক্তির ১৭ দিন পেরিয়ে গেলেও এখনও হাউজফুল যাচ্ছে সিনেমাগুলোর শো। এর মধ্যে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা নিয়ে চলছে বেশি আলোচনা।

সিনেমার প্রতি ভালোবাসা থেকে ‘বরবাদ’ দেখতে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একঝাঁক তারকা ক্রিকেটার। বুধবার আজ দুপুর ১২টায় গ্রান্ড সিলেট মুভি থিয়েটারে ‘বরবাদ’ শো দেখেন তারা। সিনেমা দেখা শেষে শাকিব খানের পোস্টারের সামনে ছবিতে তুলেছেন ক্রিকেটাররা।

ছবিতে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, টিম অপরেশন্স নাফিস ইকবাল খান, সহকারী সিনিয়র কোচ সালাউদ্দিন আহমেদকে দেখা যাচ্ছে। তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের ক্যাম্পইনে অংশ নেওয়া আরও কয়েকজন খেলোয়াড়।

ছবি ক্যাকশনে গ্রান্ড সিলেট মুভি থিয়েটারের লিখেছে, ‘অবসর সময়ে বাংলা সিনেমা দেখে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট টিম। সবাই বাংলা সিনেমা হলে গিয়ে দেখি, বাংলা সিনেমার উন্নয়নে পাশে থাকি।’

‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

এসএন 

মন্তব্য করুন