© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না মাহমুদউল্লাহ

শেয়ার করুন:
ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না মাহমুদউল্লাহ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৩ পিএম | ১৮ এপ্রিল, ২০২৫
জাতীয় দলের জার্সিতে মাহমুদউল্লাহ রিয়াদের অধ্যায় শেষ। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন কেবল একটি ম্যাচ, সেখানেও তিনি বলার মতো কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে চোটের কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না তিনি। দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটাই লাল-সবুজের জার্সিতে মাহমুদউল্লাহর শেষ।
 
এরপর দেশে ফিরে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন মাহমুদউল্লাহ। তবে শুরু থেকেই ছিলেন না তিনি, ইনজুরির কারণে খেলতে পারেননি বেশ কয়েকটি ম্যাচ। সবমিলিয়ে খেলেছেন ৫ ম্যাচ তবে বলার মতো কিছুই করতে পারেননি।

গতকাল সুপার লিগের প্রথম ম্যাচেও ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ, করেছেন মোটে ১২ রান। দেশের অভিজ্ঞ এই ক্রিকেটার মোহামেডানের হয়ে খেলছেন চলমান ডিপিএলে। সবমিলিয়ে ৫ ম্যাচে (১০, ৭, ১৬, ১৭, ১২) সেখানে তিনি করেছেন মোটে ৬২ রান। সর্বোচ্চ রান করেছেন এর মধ্যে ১৭, স্ট্রাইকরেট ৬৬.৬৭।
 
মাহমুদউল্লাহর সাম্প্রতিক এমন পারফরম্যান্স নিয়ে বিসিবির এক নির্বাচক ঢাকা পোস্টকে বলছিলেন, 'এটা নিয়ে হয়তো কোচদের সাথে কথা বলছে রিয়াদ, অনেক দিন ধরে সে খেলছে। কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে সে সব কিছুই বুঝার কথা। কারো না কারো সাথে নিশ্চয়ই কথা বলছে সে।'

'যে কোন বড় খেলোয়াড়ের কাছ থেকে কিন্তু চাওয়া পাওয়া টা একটু বেশিই থাকে। ওর একটা বিষয় আছে যে এখন হয়তো রান পাচ্ছে না, কিন্তু এমন দুই ম্যাচে রান পেয়ে যাবে। যেটা দলের জন্য ভালো হবে তখন যেটা পুরো সিজনের ব্যর্থতা ঢেকে দিতে পারে। মানুষটা একটা আশা নিয়ে বাঁচে।'


এমআর/টিএ


মন্তব্য করুন