© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভুটানে জয় দিয়ে যাত্রা শুরু মারিয়ার দলের

শেয়ার করুন:
ভুটানে জয় দিয়ে যাত্রা শুরু মারিয়ার দলের

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৪ এএম | ১১ মে, ২০২৫

মাঠে গড়াল ভুটান প্রিমিয়ার ফুটবল লিগ। এই লিগে তিন ক্লাবের হয়ে খেলতে গেছেন বাংলাদেশের ১০ ফুটবলার।


শনিবার (১০ মে) উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল সানজিদা-মারিয়াদের দল থিম্পু সিটি উইমেন্স ফুটবল ক্লাব। প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে মারিয়ার দল।

শুরুটা দুর্দান্ত হয়েছে মারিয়া-সানজিদাদের ক্লাবের। প্রথম ম্যাচে থিম্পু সিটি ৪-২ গোলে হারিয়েছে ইউজেন একাডেমি উইমেন্স ফুটবল ক্লাবকে।

থিম্পুর শুরুর একাদশেই ছিলেন বাংলাদেশের তিন ফুটবলার সানজিদা, মারিয়া এবং শামসুন্নাহার। ৪ গোলের একটি করেছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার মারিয়া মান্দা। সোমবার (১২ মে) মাঠে নামবে মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানীদের ট্রান্সপোর্ট ইউনাইটেড।

সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমাদের পারো এফসির প্রথম খেলা ১৫ মে। তাদের প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ফুটবল ক্লাব। 

আরএম/এসএন 


মন্তব্য করুন