© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএল খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ

শেয়ার করুন:
আইপিএল খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৮ পিএম | ১৬ মে, ২০২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মাঝপথে দল পেয়েছেন মুস্তাফিজ। গত ১৪ মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। দল পেলেও অনাপত্তিপত্র (এনওসি) জটিলতায় মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই শঙ্কা উড়ে গেছে।

বিরতির পর আইপিএল আবারো শুরু হচ্ছে আগামীকাল থেকে। তবে দিল্লির প্রথম ম্যাচ আগামী ১৮ মে। সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দিল্লি। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার এনওসি পেয়েছেন এই বাঁহাতি পেসার।
আজ এক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিস্তারিত আসছে.... 

মন্তব্য করুন