© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও বিসিবিতে দুদকের অভিযান

শেয়ার করুন:
আবারও বিসিবিতে দুদকের অভিযান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ পিএম | ১৭ মে, ২০২৫
অর্থের নয়ছয়সহ বেশকিছু অভিযোগের প্রেক্ষিতে গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)ফাফা অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন। সেই অভিযোগগুলোর তদন্তের জন্য শনিবার (১৭ মে) আবারও বিসিবিতে এলো দুদক।

বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফর এবং বয়সভিত্তিক দলগুলোর বিভিন্ন সিরিজ চলমান থাকায় আজ (১৭ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম চত্বর ছিল বেশ শুনশান। তবে বেলা গড়াতেই উত্তাপ বাড়তে শুরু করে। কারণ দুপুর একটায় হঠাৎ করেই বিসিবিতে এসে হাজির দুদকের কর্মকর্তারা।

আগেরবার তিন জন কর্মকর্তা এলেও এবার এসেছেন চার জন। গঠনতন্ত্রের অনিয়ম, বর্তমান বোর্ডের বৈধতা, সাবেক বোর্ড সভাপতির সময়কালে তৃতীয় বিভাগ বাছাইপর্বের অনিয়ম-দুর্নীতি, বর্তমান বোর্ড সভাপতি অর্থাৎ ফারুক আহমেদের বিরদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করবে বলে জানা গেছে।

এসএন 

মন্তব্য করুন