© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জয় দিয়ে ক্লাব বিশ্বকাপে শুভ সূচনা করল চেলসি

শেয়ার করুন:
জয় দিয়ে ক্লাব বিশ্বকাপে শুভ সূচনা করল চেলসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৩ এএম | ১৭ জুন, ২০২৫
ইউরোপের ক্লাবগুলো ক্লাব বিশ্বকাপে আধিপত্য দেখাবে তা সবার জানা। শুরু থেকেই তাই দেখা যাচ্ছে। এরই মধ্যে বায়ার্ন নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ডকে ১০-০ গোলে হারিয়েছে। তবে সোমবার (১৬ জুন) রাতে ইংলিশ ক্লাব চেলসির প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্রের ক্লাব এলএএফসি। টুর্নামেন্টটা যুক্তরাষ্ট্রে হওয়ায় অনেকেই ভেবেছিল এই ম্যাচে অঘটন ঘটতে পারে। তবে সেটা হয়নি।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এলএএফসিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। কনফারেন্স লিগ জয়ী চেলসির হয়ে গোল করেছেন পেদ্রো নেতো এবং এঞ্জো ফার্নান্দেজ।

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে চেলসি। দুই হাফে একটি করে গোল হয়েছে। ম্যাচের ৩৪তম মিনিটে জ্যাকসনের পাস থেকে গোল করেন নেতো। আর ৭৯তম মিনিটে গোল পান ফার্নান্দেজ। চেলসির নতুন সাইনিং লিয়াম ডেলাপের পাস থেকে গোলটি করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

এদিকে রাতের আরেক ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। বোকা প্রথমে দুই গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয় হাফের শেষ সময়ে গোল দিয়ে ম্যাচ ড্র করে বেনফিকা।

আরআর/এসএন

মন্তব্য করুন