© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অধিনায়ক শান্তর সেঞ্চুরি, গল টেস্টে ভালো অবস্থানে টাইগাররা

শেয়ার করুন:
অধিনায়ক শান্তর সেঞ্চুরি, গল টেস্টে ভালো অবস্থানে টাইগাররা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৭ পিএম | ১৭ জুন, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিনে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩৪ রান তুলেছে টাইগাররা।

শান্ত ২০২ বল খেলে অপরাজিত রয়েছেন ১০১ রানে। ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১১টি চার ও ১টি ছক্কা। ধৈর্য ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে তিনি তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি এবং দলকে এনে দিয়েছেন শক্ত ভিত।

প্রথম ইনিংসে বাংলাদেশ দলের ব্যাটিং মেরুদণ্ড হয়ে দাড়িয়েছে শান্ত। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণেই সফরকারীরা এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছ।

এর আগে, বাংলাদেশের তিনটি উইকেট হারালেও শান্তর দৃঢ়তায় স্বস্তিতে  টাইগাররা। গল টেস্টের এই পারফরম্যান্স নিঃসন্দেহে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাস দিচ্ছে ম্যাচের বাকি সময়ের জন্য।

টেস্টের বাকি দিনে বাংলাদেশের লক্ষ্য থাকবে বড় স্কোর গড়া এবং লঙ্কানদের ওপর চাপ সৃষ্টি করা।

মন্তব্য করুন