© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের রিজার্ভ ছাড়াল ২৭ হাজার ৬৭২ মিলিয়ন ডলার

শেয়ার করুন:
দেশের রিজার্ভ ছাড়াল ২৭ হাজার ৬৭২ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪২ পিএম | ২৫ জুন, ২০২৫

<div><div>দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো কিছুটা বেড়েছে। বৈদেশিক মুদ্রার র...

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো কিছুটা বেড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ২৭৬৭২ দশমিক ০২ মিলিয়ন বা ২৭ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

আজ বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৫ জুন পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ২৭৬৭২ দশমিক ০২ মিলিয়ন ডলার।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২২৬৫২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে মঙ্গলবার (২৪ জুন) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৭ দশমিক ৩০ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভ প্রায় ২২ দশমিক ২৪ বিলিয়ন ডলার।

সোমবার পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

আইএমএফের নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, এ সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

এসএম/টিকে  


মন্তব্য করুন