© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলের পরবর্তী আসরে চেন্নাইয়ের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন ধোনি

শেয়ার করুন:
আইপিএলের পরবর্তী আসরে চেন্নাইয়ের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন ধোনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৫ পিএম | ০৪ আগস্ট, ২০২৫
গত আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর চেন্নাই সুপার কিংস (সিএসকে) ইতোমধ্যেই আগামী আইপিএল আসরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলের ব্যাটিং ধারাবাহিকতার অভাব এবং চোট-আঘাত দলের পারফরম্যান্সে বাধা সৃষ্টি করলেও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইতোমধ্যেই জানিয়েছেন, পরের আসরে দলের নেতৃত্বে থাকবেন রুতুরাজ গায়কোয়াড়।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় এক অনুষ্ঠানে ধোনি বলেন,‘দলের ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা চিন্তা ছিল তবে মনে হচ্ছে সমস্যার সমাধান মিলেছে। রুতুরাজ চোটের জন্য মাঝপথে ছিটকে গিয়েছিল কিন্তু সে কামব্যাক করছে। ও ফিরে এলে অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে।’

গত আইপিএলে রুতুরাজের অনুপস্থিতিতে ধোনি অধিনায়কত্বের দায়িত্ব নেন। তবে, সিএসকে ১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে শেষ করে। ফলে, নতুন আসরে আবারও রুতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্বে দেখতে পাওয়া প্রায় নিশ্চিত।




ধোনি স্বীকার করেছেন যে, গত দুটি আইপিএলে সিএসকে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। তিনি বলেন,‘আমি বলছি না যে দল খারাপ খেলেছে কিন্তু কিছু জায়গায় ত্রুটি ছিল। ডিসেম্বরে মিনি অকশন রয়েছে সেখানে আমরা স্কোয়াডের ঘাটতি পূরণ করার চেষ্টা করব।’

তিনি আরও যোগ করেন,‘শেষ দুটি আসর আমাদের ভালো যায়নি, কিন্তু ভুল থেকে শেখা জরুরি। আমাদের আগে বুঝতে হবে সমস্যাটা কোথায়, তারপরই সমাধান খুঁজতে হবে। খারাপ সময় আসতেই পারে কিন্তু এখন আমাদের নজর সামনে।’

ধোনি বলেন,‘চেন্নাইয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরোনো। ২০০৫ সালে চেন্নাইয়ে আমার টেস্ট অভিষেক হয়েছিল। সেই থেকেই এখানে একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। চেন্নাই আমাকে অনেক কিছু দিয়েছে। এজন্যই আমি আইপিএলের সময় ৪০-৫০ দিন এখানেই থাকি।’

সিএসকে’র সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’। তার মতে,‘এই সমর্থকরাই আমাদের দলের সবচেয়ে বড় শক্তি।’

এমআর/টিকে  

মন্তব্য করুন