© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী'পশ্চিম তীর দখলের পরিণতি সম্পর্কে ট্রাম্পকে সতর্ক করেছে আরব দেশগুলো'

শেয়ার করুন:
'পশ্চিম তীর দখলের পরিণতি সম্পর্কে ট্রাম্পকে সতর্ক করেছে আরব দেশগুলো'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৫ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেছেন, পশ্চিম তীরের যেকোনো ইসরায়েলি দখলদারিত্বের মারাত্মক পরিণতি সম্পর্কে আরব ও মুসলিম দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে—এবং তিনি এই বার্তাটি 'খুব ভালোভাবেই বোঝেন'।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। ফয়সাল বলেন, "পশ্চিম তীরে যেকোনো ধরণের সংযুক্তির বিপদ ও গাজায় শান্তির সম্ভাবনার জন্যই নয়, বরং যেকোনো টেকসই শান্তির জন্য আরব ও মুসলিম দেশগুলো ঝুঁকির বিষয়টি প্রেসিডেন্টকে (ট্রাম্প) স্পষ্ট করে জানিয়েছে।"

প্রিন্স ফয়সাল আরও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, "আমি আত্মবিশ্বাসী যে, ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর অবস্থান বুঝতে পেরেছেন। আমি মনে করি, মার্কিন প্রেসিডেন্ট পশ্চিম তীরে সংযুক্তির ঝুঁকি এবং বিপদগুলো খুব ভালভাবে বোঝেন।"

গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি গাজায় দুই বছর ধরে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করেন।

এরপরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইঙ্গিত দেন যে, তিনি আরব ও মুসলিম নেতাদের বার্তাটি পেয়েছেন। তিনি তখন বলেন, "আমি ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দিচ্ছি না।" এই মন্তব্য আরব দেশগুলোর সতর্কবার্তার প্রতি ট্রাম্পের ইতিবাচক সাড়ার ইঙ্গিত দেয়।

ইএ/টিকে

মন্তব্য করুন