© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পশ্চিম তীর দখল হবে না, আশ্বস্ত করলেন ট্রাম্প

শেয়ার করুন:
পশ্চিম তীর দখল হবে না, আশ্বস্ত করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ এএম | ২৪ অক্টোবর, ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল পশ্চিম তীর দখলের কোনো পদক্ষেপ নেবে না। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েল পশ্চিম তীর নিয়ে কিছুই করবে না।

এর আগে ইসরায়েলের পার্লামেন্ট কেনেসেট পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রস্তাবের প্রাথমিক অনুমোদন দেয়, যা যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে পড়ে।

টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, ইসরায়েল যদি পশ্চিম তীর দখলের পথে এগোয়, তাহলে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহায়তা হারাবে।

এর পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, কেনেসেটের ওই ভোট ছিল কেবল রাজনৈতিক কৌশল, যা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফরকালে উত্তেজনা সৃষ্টির জন্য বিরোধী দল করেছে।

অন্যদিকে, ভেনেজুয়েলাকে ঘিরে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনো বোমারু বিমান মোতায়েন করেনি, তবে খুব শিগগিরই ভেনেজুয়েলায় স্থল অভিযান হতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের বাহিনী আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলা সংলগ্ন এলাকায় দুটি অভিযান চালিয়েছে। সহিংস মাদক চক্র ও ‘নার্কো-সন্ত্রাসী’ গোষ্ঠীকে কেন্দ্র করে এ অভিযান চালানো হয়।

সূত্র : শাফাক নিউজ

আরপি/এসএন


মন্তব্য করুন