© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুরস্ক উপকূলে নৌকাডুবিতে প্রাণ গেল অন্তত ১৪ অভিবাসীর

শেয়ার করুন:
তুরস্ক উপকূলে নৌকাডুবিতে প্রাণ গেল অন্তত ১৪ অভিবাসীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ পিএম | ২৪ অক্টোবর, ২০২৫

তুরস্কের বোডরুম শহরের অবকাশ যাপন কেন্দ্রের কাছে ইজিয়ান সাগরে শুক্রবার অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে ১৪ জনের প্রাণহানি ঘটেছে।


সংবাদ সংস্থা ডিএইচএ জানায়, নৌকাডুবির পর একজন সাঁতরে তীরে উঠেছে এবং আরেকজনের সন্ধানে অভিযান চলছে।


মুগলা গভর্নরেটের অফিস এক্সে জানিয়েছে, ‘১৪ জন অনিয়মিত অভিবাসীর প্রাণহীন দেহ উদ্ধার করা হয়েছে। ওই নৌকায় ১৮ জন ছিল।

বোডরুম শহরটি গ্রিসের কস দ্বীপের কাছে অবস্থিত। ইউরোপীয় দেশগুলোয় পৌঁছনোর চেষ্টাকারীদের কাছে এটি পছন্দের পথ। তবে এই পথে যাত্রাকালে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে এ পর্যন্ত প্রায় এক হাজার ৪০০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন