© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন আজমতউল্লাহ ওমরজাই

শেয়ার করুন:
সিলেটের হয়ে বিপিএল মাতাবেন আজমতউল্লাহ ওমরজাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৩ এএম | ০৫ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে নিলামের আগেই দলে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। নতুন করে দলটিতে যোগ দিয়েছেন ইফতিখার আহমেদ। বিপিএলের গত আসরেও দলটির হয়ে খেলে গেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

গত আসরে রংপুরের হয়ে ১২ ম্যাচ খেলেন ইফতিখার। প্রায় ৪৪ গড়ে ৩০৫ রান আসে তার ব্যাটে। মিডল অর্ডারে ১২০ এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি। এ ছাড়া বোলিংয়ে নেন পাঁচ উইকেট। তার আগে ২০২৩ সালের বিপিএলে খেলেন এই পাকিস্তানি।

এবারের বিপিএলে বেশ শক্তিশালী দল গঠন করেছে রংপুর রাইডার্স। দলটির বিদেশি ক্রিকেটার হিসেবে ইফতিখার ছাড়াও রয়েছেন খাওয়াজা নাফে, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম।



এদিকে বিপিএলের আগামী মৌসুমে রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। নিলামের আগে সরাসরি চুক্তিতে বাঁহাতি পেসারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

নাফে বিপিএলের গত আসরে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন। আর মুকিম এর আগে বিপিএলে খেলেননি। আর নিলামের পর দলে নেয়া ফাহিম বিপিএলের গত আসরেও বরিশালের হয়ে খেলে গেছেন।

বিপিএলে এখনো রংপুরকে শিরোপা জেতাতে না পারলেও নেতৃত্বগুণে সবার মন জিতে নিয়েছেন নুরুল হাসান সোহান। ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টের আগামী আসরেও রংপুরের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে। নিলামে লিটন দাসকেও দলে নেয় রংপুর।

এদিকে বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তানের ডানহাতি পেসার সালমান ইরশাদ। নিলামের পর ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিয়েছে। তার পাশাপাশি ইংল্যান্ডের পেসার লুক উডকেও দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। চুক্তি অনেকটাই চূড়ান্ত হওয়ার পথে।

সিলেট ফ্র্যাঞ্চাইজিতে খেলতে দেখা যাবে আফগানিস্তানের তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকেও। বিপিএলে অবশ্য এবারই প্রথম নন ওমরজাই। এর আগে রংপুর এবং ঢাকার হয়ে বিপিএল খেলেন তিনি।

এসএস/টিএ

মন্তব্য করুন