© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কামিনী, কাঠগোলাপ আর বেলি আছে কিন্তু মা নেই: আরিফিন শুভ

শেয়ার করুন:
কামিনী, কাঠগোলাপ আর বেলি আছে কিন্তু মা নেই: আরিফিন শুভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ২৪ জানুয়ারি, ২০২৬
মা-বাবার মৃত্যু প্রতিটি মানুষের জীবনে এক চিরকালের শূন্যতা নিয়ে আসে। তেমনি আরিফিন শুভ তার মায়ের প্রয়াণ দিবসে এক অব্যক্ত শূন্যতায় ভুগছেন। তার মায়ের মৃত্যুর দুই বছর পূর্ণ হলো।

শনিবার (২৪ জানুয়ারি) আরিফিন শুভ তার ফেসবুকে মায়ের সাথে ছবি শেয়ার করে একটি আবেগঘন পোস্ট করেন।

মায়ের পছন্দের ফুলে ছাদ বাগান ছেয়ে যাওয়া নিয়ে লেখেন, ‘কামিনী, কাঠগোলাপ আর বেলি-মায়ের পছন্দের ফুল। ছাদে তার প্রিয় কাঠগোলাপ নিয়ে আসা হয়েছে, সেটা দেখাচ্ছিলাম। এই গাছটা এখন বড় হয়েছে, ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা।’

‘আমার এখনো মনে হয়, এই তো বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারব’

দিনশেষে মায়ের অভাব নিয়ে লেখেন, ‘আমার এখনো মনে হয়, এই তো বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারব, কোলে গিয়ে শুয়ে পড়ব। বলব মা, আমার জন্য একটু দোয়া করো কিন্তু…।’

সর্বশেষ মায়ের জন্য দোয়া চেয়ে লেখেন, ‘মা আল্লাহর কাছে আজ দুই বছর। সম্ভব হলে আমার মাকে দোয়ায় রাখবেন।’

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ জানুয়ারি আরিফিন শুভ তাঁর মা খাইরুন নেছাকে হারান। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
প্রায় আট বছর ধরে ঢাকার বাসাতেই শুভর সঙ্গে থাকতেন তাঁর মা। ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন। এর পাশাপাশি বয়সজনিত নানা শারীরিক জটিলতাও ছিল।

কেএন/টিকে 

মন্তব্য করুন