ফেসবুকে ভুয়া আইডি ও পেজ, সাবধান করলেন মৌ

ফেসবুকে তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা নতুন নয়। তবে এবার সেই ভুয়া আইডি নিয়ে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করলেন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চালু রয়েছে বলে অভিযোগ তাঁর। এসব ভুয়া আইডি থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা এমনকি তাঁর পরিচিতজনদের পোস্টে মন্তব্যও করা হচ্ছে বলে জানিয়েছেন মৌ।

বিষয়টি নিয়ে চরম বিব্রতবোধ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।




মৌ স্পষ্ট করে জানান, ফেসবুকে তাঁর একটিমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তাঁর কোনো ফেসবুক আইডি বা ফ্যান পেজ নেই। 
একই সঙ্গে তিনি জানান, ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর কোনো অ্যাকাউন্ট নেই।

এ বিষয়ে মৌ বলেন, “যাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁদের খুব সুন্দর করে অনুরোধ করছি—এই অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা বা লেখা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।”

তিনি আরো জানান, ইতিমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ্দেশে সতর্কবার্তায় মৌ বলেন, “ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে কেউ প্রতারিত হবেন না।

আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছে, এখনই সাবধান হোন। না হলে আইনি ব্যবস্থায় যা হওয়ার, তা-ই হবে।”

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026