১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট

রংপুরের কাউনিয়ায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নির্বাচনী প্রচারণা ও পথসভায় ১১ দলীয় জোটের নেতারা বলেছেন, দেশের রাজনীতিকে লুঙ্গি-শাড়ির সাময়িক সুবিধার সংস্কৃতি থেকে বের করে আনতে হবে। তারা বলেন, ভোট কেনা নয়, নীতি-ন্যায় ও জনস্বার্থের রাজনীতিই হওয়া উচিত ভবিষ্যতের পথনির্দেশক।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে কাউনিয়া গার্লস স্কুল মাঠে আয়োজিত এ নির্বাচনী পথসভায় বক্তারা বলেন, ‘আক্তার হোসেন এমন একজন প্রার্থী, যিনি সাধারণ মানুষের কথা শোনেন, বোঝেন এবং সেই কথাগুলো সংসদে তুলে ধরার মানসিকতা রাখেন। সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক ইস্যুগুলো সংসদে জোরালোভাবে উপস্থাপন করবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পথসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। মাঠজুড়ে ছিল ‘হ্যাঁ’ ভোটের স্লোগান ও পরিবর্তনের প্রত্যাশা। নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য মনিরা হোসেন বলেন, “আক্তার হোসেন ১১ দলীয় জোটের আমানত। সীমান্ত হত্যার বিরুদ্ধে তিনি সোচ্চার থাকবেন, তিস্তার পানির ন্যায্য হিস্যার প্রশ্নে আপসহীন ভূমিকা রাখবেন। আমরা এখানে এসেছি পরিবর্তনের পক্ষে, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়তে।”

সভায় বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পর কাউনিয়ার মানুষ প্রকৃত পরিবর্তনের একটি সুযোগ পেয়েছে। এই সুযোগের নাম আক্তার হোসেন। ফ্যাসিবাদের সময় যখন অনেকেই নীরব ছিলেন, তখন তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিলেন।

এই আসনে আগে প্রকৃত অর্থে জনগণের প্রার্থী ছিল না। শিক্ষা, স্বাস্থ্য কিংবা কর্মসংস্থানে মানুষের আস্থার জায়গা তৈরি হয়নি। সেই দায়ভার এখন আক্তার হোসেনকে নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাঁদাবাজদের টাকায় নির্বাচন করতে আসিনি। মানুষের জীবনকে জাহান্নাম বানাতে আসিনি। আমরা আল্লাহর ওপর ভরসা করে রাজনীতি করি। যারা শুধু নির্বাচনের সময় লুঙ্গি-শাড়ি নিয়ে আসে, তাদের রাজনীতি প্রত্যাখ্যান করুন।’

সভায় বক্তারা জানান, নির্বাচিত হলে আগামী পাঁচ বছর আক্তার হোসেন কাউনিয়ার মানুষের খাদেম হয়ে কাজ করতে চান। ভোট কেনার সংস্কৃতি বন্ধ করে পরিকল্পিত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন তারা। মাদক ও অপরাধের সঙ্গে জড়িতদের হাতে ভবিষ্যৎ তুলে না দেওয়ার আহ্বানও জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আসন্ন গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও তাতে কিছু আসে যায় না। গণ-অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশের রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

তিনি বলেন, বাংলাদেশকে চিরতরে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। তিস্তাপাড়ের মানুষের জন্য আক্তার হোসেন অতীতেও কাজ করেছেন, ভবিষ্যতেও করবেন।

এ সময় বক্তারা বলেন, ‘১২ তারিখ হবে জাতীয় পার্টির জানাজা। এই দিনই কাউনিয়ার মানুষ তাদের রায় জানাবে।’
পথসভায় জামায়াতের নেতা এ টি এম আজম, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রংপুর-দিনাজপুর অঞ্চলের নেতা আব্দুল হালিম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026