‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আনলেন সুচন্দ্রা!

দিতিপ্রিয়া রায় ‘চিরদিনই তুমি যে আমার’ ছাড়ার পর থেকেই ধারাবাহিকটি আগের মতো টিআরপি তালিকায় জাঁকিয়ে বসতে পারছে না। এই পরিস্থিতিতে টলিপাড়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। কখনও শোনা যাচ্ছে একের পর এক অভিনেতা-অভিনেত্রী সিরিয়াল ছাড়ার ইচ্ছা প্রকাশ করছেন, আবার কখনও আবার এই ধারাবাহিকের শেষ হওয়ার কথাও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

এই জল্পনার মধ্যে রটে যায়, দিতিপ্রিয়ার পর এবার নাকি পর্দার মা সুমি, অর্থাৎ সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়-ও ধারাবাহিক ছাড়তে চলেছেন। এমনকি শোনা যায়, শুটিং সেটে সমস্যার মুখে পড়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়ানোর পর অনেক ভক্ত চিন্তিত হয়ে পড়েন।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মুখ খুললেন সুচন্দ্রা। শুটিং সেট থেকে একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী স্পষ্ট জানালেন, তিনি কোথাও যাচ্ছেন না। ভিডিয়োতে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন ছড়াচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি ‘চিরদিনই তুমি যে আমার’ ছাড়ছি না। কারও সঙ্গে আমার কোনও মতভেদও হয়নি।”



তিনি আরও জানান, এই ধারাবাহিক তাঁর কাছে শুধু একটি কাজ নয়, বরং স্বপ্নের এবং প্রাণের প্রোজেক্ট। অনেকদিন পর এমন একটি চরিত্র পেয়েছেন, যাকে দর্শক এতটা ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসার জায়গা ছাড়ার প্রশ্নই উঠতে পারে না। শেষে তিনি দর্শকদের অনুরোধ করেন, গুজবে কান না দিতে।

প্রসঙ্গত, গত সপ্তাহের শেষের দিকে জীতু কমল ও শিরীন পালের ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। যদিও শিরীন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এমন কোনও খবর তিনি পাননি। অন্যদিকে, টিআরপি দিক থেকে ‘চিরদিনই তুমি যে আমার’ আবার স্লট ফিরে পেয়েছে ‘জোয়ার ভাঁটা’র কাছ থেকে। ফলে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আমরা জাতির শাসক হবো না, সেবক হবো: মাসুদ সাঈদী Feb 03, 2026
img
প্যারিসে ইলন মাস্কের এক্স কার্যালয়ে তল্লাশি Feb 03, 2026
img

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের আলটিমেটাম

ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি Feb 03, 2026
img
এপস্টেইন ফাইলস-কে ঘিরে আলোচনায় নেটফ্লিক্সের সিরিজ Feb 03, 2026
img
পদ্মশ্রী পেয়ে রোহিত শর্মার মন্তব্য Feb 03, 2026
img
সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত : জামায়াত আমির Feb 03, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও পরিচয়ের মূল্য স্বীকার জরুরি : শিক্ষা উপদেষ্টা Feb 03, 2026
img
রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
নির্বাচনী কাজে জড়িতদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের Feb 03, 2026
img
রূপকথার মতো বিয়ের আয়োজনে উদয়পুরে চলছে প্রস্তুতি Feb 03, 2026
img
জামায়াত আগামীতে হয়তো বলবে গোলাম আজমই স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
বাংলাদেশের পাশে ‘চিকেন নেকে’ মাটির নিচে ভারতের রেললাইন বানানোর পরিকল্পনা Feb 03, 2026
img
সালমানের পক্ষে মানহানি মামলার রায়, অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি Feb 03, 2026
img
সীমান্তবর্তী ৬২ উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি Feb 03, 2026
img
মোবাইলে তৈরি জুলাই গণ-অভ্যুত্থানের সেই সিনেমা বিশ্বমঞ্চে! Feb 03, 2026
img
বিমানের এমডির পদ হারালেন সাফিকুর Feb 03, 2026
img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026
img
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Feb 03, 2026
img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026