নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা। তিনি স্পষ্ট করে বলেছেন, 'নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় দেওয়া হবে না।'

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি বিষয়ক এক বিশেষ বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে নোয়াখালী সফরে এসে জিওসি জানান, মাঠ পর্যায়ে নিয়োজিত সামরিক ও অসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই তাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, 'সব জায়গায় আমাদের একটাই মেসেজ- যেকোনো মূল্যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। জনগণের নিরাপত্তার জন্য সেনাবাহিনীসহ সকল বাহিনী একসঙ্গে কাজ করবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।'

বৈঠকে জিওসি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরাপত্তা জোরদার করতে আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের মধ্যে নিবিড় যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন যেন সমন্বয়ের মাধ্যমে প্রতিটি স্তরে নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়।

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে নোয়াখালীতে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাজের প্রশংসা করে মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, দেশ ও জাতির প্রয়োজনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026
img
খাদ্য সংকটে আফ্রিকান পেঙ্গুইন, সংখ্যা কমেছে ৮০ শতাংশ Feb 04, 2026
img
নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স Feb 04, 2026
img
বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা Feb 04, 2026
img
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত Feb 04, 2026
img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026
img
ক্রিকেটের আইনে পরিবর্তন আনল এমসিসি Feb 04, 2026
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম Feb 04, 2026
img
থিয়েটার ছেড়ে কি সরাসরি ওটিটিতে আসছে আলিয়া ভাটের ‘আলফা’! Feb 04, 2026
img
জাহানারা অভিযোগে তদন্ত শেষ, বিলম্বের ব্যাখ্যা দাবি Feb 04, 2026