টলিপাড়ার তরুণ অভিনেতা প্রান্তিক ব্যানার্জি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “স্কলকাতায় বিরিয়ানির দোকান ছাড়া অর্থ উপার্জনের জায়গা নেই।” কাজের অভাব আর আয়ের অনিশ্চয়তার কারণে এমন মন্তব্য করেছেন অভিনেতা। তিনি জানান, বর্তমান সিনেমা বা ওটিটি প্রোজেক্টে কাজ পাওয়া একপ্রকার অনিশ্চিত বিষয়, আর সেটাই তাঁকে ভাবতে বাধ্য করছে বিকল্প উপার্জনের কথা।
প্রান্তিক বলেন, “আমি এখন অভিনয়ে আছি, তবে কাজের সুযোগ কম। এই সময়ে কিছু না করলে, দৈনন্দিন জীবনের ব্যয় চালানো কঠিন হয়ে পড়ে। তাই ভাবছি ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, বিরিয়ানির ব্যবসায় নামতে পারি। তবে সেটা কোনও সময়ের সিদ্ধান্ত নয়, পরিস্থিতি অনুযায়ী ভাবা হবে।” তিনি আরও যোগ করেন, “অভিনয়ই আমার মূল পেশা। কিন্তু আর্থিক স্থিতিশীলতার জন্য বিকল্প পথ রাখা জরুরি।”
অভিনেতার এই মন্তব্যই প্রমাণ করে, টলিপাড়ার অনেক যুবক অভিনেতা শুধু রোল বা ক্যামেরার প্রতি নির্ভরশীল নন; তারা নিজেদের জীবনের আর্থিক নিরাপত্তার জন্য ভাবেন ভিন্ন পথে। প্রান্তিকের কথায়, অভিনয়ের প্রতি ভালবাসা থাকলেও বাস্তবতার প্রয়োজনে অন্য ব্যবসায়ও হাত দিতে প্রস্তুত।
পিআর/টিকে