হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দিন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে যমুনার সামনে যান নাসিরুদ্দিন পাটওয়ারী।

এসময় পাটওয়ারী বলেন, শহিদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে এখন পর্যন্ত সরকার কোনো স্পষ্ট বার্তা দেয়নি। দায়িত্বশীলতা ও কর্তব্যবোধ থেকে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে এসেছি। আমরা মনে করি সরকার থেকে দ্রুত একটি সুস্পষ্ট বক্তব্য আসবে। শহিদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে জাতির সামনে সরকারকে অবস্থান পরিষ্কার করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই শহীদ হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত হোক এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ঢাকা-৮ এলাকায় আর কোনো সন্ত্রাসী এ ধরনের ঘৃণ্য কাজ করার সাহস না পায়।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, “বিচার নিশ্চিত হওয়া বা না হওয়া কোনো নির্দিষ্ট সরকারের ব্যর্থতা নয়, বরং এটি বিচার ব্যবস্থার দুর্বলতার ফল। আমাদের বিচার ব্যবস্থা খুবই ভঙ্গুর পর্যায়ে আছে।”

তিনি আরও বলেন, বিচার বিভাগকে দ্রুত এ বিষয়ে রায় দিতে হবে বলে মন্তব্য করেছেন পাটওয়ারী। একই সঙ্গে গোয়েন্দা সংস্থার কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026