আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব

আর্থিক নিয়ম ভাঙার দায়ে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটির ৬ পয়েন্ট কেটে নিয়েছে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল)। যার ফলে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় ১৭তম স্থান থেকে ২০তম স্থানে নেমে গেছে লেস্টার সিটি।

এমনিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না লেস্টার সিটি। দলটির দুশ্চিন্তা বাড়ে ক'দিন আগে ইনজুরির কারণে হামজা চৌধুরীর ছিটকে পড়ায়। এবার তো আরও বড় ধাক্কা খেল ক্লাবটি।

চ্যাম্পিয়নশিপে খেলা ২৪ দলের মধ্যে লেস্টারের অবস্থান যদিও অবনমন অঞ্চলে থাকা তিন দলের ওপরে। অবনমন অঞ্চলে সবার উপরে থাকা ওয়েস্ট ব্রুমের পয়েন্টও সমান ৩২ এবং এক ধাপ উপরে থাকা ব্ল্যাকবার্ন রোভার্সের পয়েন্টও ৩২। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই ধাপ উপরে আছে হামজার ক্লাব।



২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিন বছরের জন্য লাভ ও স্থায়িত্ববিষয়ক (পিএসআর) নিয়ম ভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে লেস্টারের বিরুদ্ধে অভিযোগ আনে ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ক্লাবটিকে শাস্তির আওতায় আনা হয়।

গত মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে অবনমন হয় লেস্টার সিটির। বর্তমানে স্থায়ী কোনো কোচ নেই তাদের। এ বছরের জানুয়ারিতে মার্তি সিফুয়েন্তেসকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত কোচ অ্যান্ডি কিংয়ের অধীনে চলছে লেস্টার। 

এমআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026