গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নির্বাচনী প্রচার মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতের একটি নির্বাচনী মিছিল বাজারে প্রবেশ করলে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার মাধ্যমে সংঘর্ষে রূপ নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জামায়াতের তিনজন কর্মী আহত হন। তারা হলেন ঘাগটিয়া ইউনিয়নের জাহিদ ভুঁইয়া, লতিফ ভুঁইয়া ও অন্য এক কর্মী। অপরদিকে বিএনপির নেতা লাল মিয়া এবং ছাত্রদল নেতা মো. রাজীব আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, তার এলাকায় নেতা–কর্মীরা অফিসে সাংগঠনিক কাজ করছিলেন। এ সময় জামায়াতের মিছিল হঠাৎ অফিসে ঢুকে হামলা চালায় এবং দুজন নেতাকে গুরুতর আহত করে।

অন্যদিকে জামায়াত প্রার্থী সালাহউদ্দিন আইউবী দাবি করেন, শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বিএনপির নেতা–কর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে এলাকা ত্যাগ করেন।

কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026